Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

৯১ ছুঁইছুই টাকার দাম

আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনার প্রভাবে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে। আর তার জেরে কমল টাকার দাম।

৯১ ছুঁইছুই টাকার দাম
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনার প্রভাবে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে। আর তার জেরে কমল টাকার দাম। ভারতের জ্বালানি তেলের অধিকাংশটাই আমদানি নির্ভর। এই অবস্থায় টাকার উপর আস্থা টোল খাচ্ছে বলে বিশেষজ্ঞদের মত। শুক্রবার ৩১ পয়সা পড়ে দিনের শেষে ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৯০.৯৯ টাকা। বুধবার ৪ পয়সা বেড়ে দাম দাঁড়িয়েছিল ৯০ টাকা ৬৮ পয়সা। ছত্রপতি শিবাজী মহারাজের জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার মুদ্রা বিনিময় বাজার বন্ধ ছিল। শুক্রবার বাজার খুলতেই টাকার দাম পড়তে থাকে।  দিনের শেষে ৯০.৯৯ টাকায় স্থির হয়। টাকার পতনের দিনে আশার আলো দেখিয়েছে শেয়ার বাজার। শুক্রবার বম্বে শেয়ার বাজারের সূচক সেনসেক্স এবং জাতীয় শেয়ার বাজারের সূচক নিফটির তেজিভাব লক্ষ্য করা গিয়েছে। ৩১৬ পয়েন্ট বেড়ে সেনসেক্স ৮২ হাজার ৮১৪ পয়েন্টে স্থির হয়। বৃদ্ধির হার ০.৩৮ শতাংশ। বেড়েছে নিফটিও। ১১৬ পয়েন্ট বেড়ে দিনের শেষে নিফটি বন্ধ হয় ২৫ হাজার ৫৭১ পয়েন্টে। বৃদ্ধির হার ০.৪৬ শতাংশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ