Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্পেশাল এডুকেটর নিয়োগের প্রাথমিক টেট ২২ ফেব্রুয়ারি

প্রাথমিক স্কুলগুলিতে স্পেশাল এডুকেটর নিয়োগের পরীক্ষা (টেট) হবে ২২ ফেব্রুয়ারি। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বেলা ১২টা থেকে ২.৩০টা পর্যন্ত পরীক্ষা চলবে।

স্পেশাল এডুকেটর নিয়োগের প্রাথমিক টেট ২২ ফেব্রুয়ারি
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিক স্কুলগুলিতে স্পেশাল এডুকেটর নিয়োগের পরীক্ষা (টেট) হবে ২২ ফেব্রুয়ারি। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বেলা ১২টা থেকে ২.৩০টা পর্যন্ত পরীক্ষা চলবে। তবে স্পেশাল বিএড-ডিএলএড প্রার্থীদের তরফে তুলসী মাসন্ত বলেন, ‘পর্ষদ এখনও কোনো সিলেবাস দেয়নি। এখনও সিলেবাস না দিলে এই কম সময়ের মধ্যে পরীক্ষার্থীরা প্রস্তুতি কীভাবে নেবেন?’ অন্যদিকে, ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এ রাজ্যে স্পেশাল এডুকেটর নিয়োগ নিয়ে শুনানি হওয়ার কথা। সেখানেই স্পষ্ট হবে, স্পেশাল এডুকেটর হিসেবে চুক্তির ভিত্তিতে কর্মরত শিক্ষকদের স্থায়ী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এই টেট-এ বসা আবশ্যিক কি না। যদি তা আবশ্যিক করা হয়, তাহলে ২২ ফেব্রুয়ারির টেট-এ বসতে হবে কর্মরত শিক্ষকদেরও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ