Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পড়বে না নিম্নচাপের প্রভাব, কমবে বৃষ্টি

ওড়িশা উপকূল লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মঙ্গলবার একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি শক্তি বৃদ্ধি করলেও পশ্চিমবঙ্গে এর সরাসরি কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছে  আবহাওয়া দপ্তর।

পড়বে না নিম্নচাপের প্রভাব, কমবে বৃষ্টি
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওড়িশা উপকূল লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মঙ্গলবার একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি শক্তি বৃদ্ধি করলেও পশ্চিমবঙ্গে এর সরাসরি কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছে  আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ উপকূলে কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে মৎস্যজীবীদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর থেকে সরে গিয়েছে। আপাতত স্থানীয়ভাবে বজ্রমেঘ সৃষ্টি হলে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। আগামী শুক্রবার নাগাদ পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে এখন জলীয় বাষ্প বেশি মাত্রায় রয়েছে। চড়া রোদও উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বজ্রমেঘ সৃষ্টির সম্ভাবনা বেড়ে যায়। মঙ্গলবারও উত্তর ও দক্ষিণবঙ্গের অনেক জায়গায় বজ্রমেঘ সৃষ্টি হয়েছিল। এই প্রবণতা আপাতত চলবে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে  কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ