Bartaman Logo
৯ জুন, ২০২৬

ড্রিমলাইনারের বিরুদ্ধে অতীতেও প্রযুক্তিগত ত্রুটির অভিযোগ ওঠে

সবচেয়ে নিরাপদতম বিমান। কোনওদিন দুর্ঘটনার মুখে পড়েনি বোয়িংয়ের ৭৮৭-৮ ড্রিমলাইনার। কিন্তু, বৃহস্পতিবার আমেদাবাদে বিমান দুর্ঘটনার পর সব সুখ্যাতি ধুলোয় মিশে গেল! তবে তথ্যাভিজ্ঞ মহলের মতে, অতীতে বড় কোনও সমস্যায় না পড়লেও প্রযুক্তিগত ত্রুটির বদনাম রয়েছে ড্রিমলাইনারের বিরুদ্ধে।

ড্রিমলাইনারের বিরুদ্ধে অতীতেও প্রযুক্তিগত ত্রুটির অভিযোগ ওঠে
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সবচেয়ে নিরাপদতম বিমান। কোনওদিন দুর্ঘটনার মুখে পড়েনি বোয়িংয়ের ৭৮৭-৮ ড্রিমলাইনার। কিন্তু, বৃহস্পতিবার আমেদাবাদে বিমান দুর্ঘটনার পর সব সুখ্যাতি ধুলোয় মিশে গেল! তবে তথ্যাভিজ্ঞ মহলের মতে, অতীতে বড় কোনও সমস্যায় না পড়লেও প্রযুক্তিগত ত্রুটির বদনাম রয়েছে ড্রিমলাইনারের বিরুদ্ধে। 

Advertisement

সংবাদসংস্থা সূত্রে খবর, চলতি বছরেই এন-৮১৯এএন রেজিস্ট্রেশনের ড্রিমলাইনারে বারবার সমস্যা ধরা পড়েছে। কখনও হাইড্রোলিকের সমস্যা, কখনও আবার ফ্ল্যাপে ত্রুটি দেখা দেওয়ায় একাধিকবার বিমান বাতিল করতে হয়েছে উড়ান সংস্থাকে। কয়েক বছর আগে এই বিমান প্রস্তুতকারীর বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুলেছিলেন বোয়িংয়ের এক ইঞ্জিনিয়ার—স্যাম সালেফোর। তিনি জানিয়েছিলেন, উৎপাদন বাড়াতে গিয়ে ৭৭৭ ও ৭৮৭ ড্রিমলাইনার মডেলের গুণগতমান বজায় রাখছে না সংস্থা। বেশ কিছু শর্টকাট নিচ্ছে তারা। এর ফলে উড়ানের আয়ু যেমন কমবে, তেমনি সুরক্ষাও প্রশ্নের মুখে পড়বে। সম্প্রতি সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বোয়িং। নিজেদের বিমানকে ‘নিরাপদ’ বলেও উল্লেখ করে তারা। কিন্তু, বৃহস্পতিবারের দুর্ঘটনার পর স্যামের দাবিই আরও জোরালো হচ্ছে বিভিন্ন মহলে। যদিও আমেদাবাদের বিমান দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তাই মুখ খুলতে নারাজ বিমান পরিবহণ বিশেষজ্ঞরা।

সম্পর্কিত সংবাদ