Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

গত ১ দশকে রাজ্যগুলির দেনার বোঝা বেড়েছে তিন গুণের বেশি

ঋণের পাহাড়ে দেশের রাজ্যগুলি। গত এক দশকে রাজ্যগুলির ঘাড়ে ধারের বোঝা তিন গুণের বেশি বেড়েছে। সবমিলিয়ে দেশের ২৮টি রাজ্যের মোট ঋণের পরিমাণ ৫৯.৬০ লক্ষ কোটি টাকা।

গত ১ দশকে রাজ্যগুলির দেনার বোঝা বেড়েছে তিন গুণের বেশি
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:০৯
Prefer us on Google

নয়াদিল্লি: ঋণের পাহাড়ে দেশের রাজ্যগুলি। গত এক দশকে রাজ্যগুলির ঘাড়ে ধারের বোঝা তিন গুণের বেশি বেড়েছে। সবমিলিয়ে দেশের ২৮টি রাজ্যের মোট ঋণের পরিমাণ ৫৯.৬০ লক্ষ কোটি টাকা। একটি রিপোর্টে এমনই জানিয়েছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ)। গত শুক্রবার রাজ্যগুলির অর্থসচিবদের কনফারেন্সে এই তথ্য জানিয়েছেন ক্যাগ কে সঞ্জয় মূর্তি।  

Advertisement

রিপোর্ট অনুসারে, ২০১৩-১৪ অর্থবর্ষে রাজ্যগুলির মোট দেনার পরিমাণ ছিল ১৭.৫৭ লক্ষ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তা ৩.৩ গুণ বেড়ে হয়েছে ৫৯.৬০ লক্ষ কোটি টাকা। রাজ্যগুলির মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিএসডিপি)  নিরিখে এই হার বেড়ে হয়েছে ২৩ শতাংশ। ২০১৩-১৪ অর্থবর্ষে তা ছিল ১৬.৬৬ শতাংশ। 
ক্যাগের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের জিডিপির নিরিখে ধারের বোঝা সবচেয়ে বেশি পাঞ্জাবে (৪০.৩৫ শতাংশ)। ওড়িশার ক্ষেত্রে এই হার সবচেয়ে কম (৮.৪৫ শতাংশ)। সামগ্রিকভাবে আটটি রাজ্যের ঋণের বোঝার হার  জিএসডিপির ৩০ শতাংশের বেশি। ছয় রাজ্যের ক্ষেত্রে তা ২০ শতাংশের কম। বাকি রাজ্যগুলির ক্ষেত্রে এই হার ২০ থেকে ৩০ শতাংশের মধ্যে। রাজ্যগুলির সম্মিলিত দেনার হার ২০২৩ অর্থবর্ষে দেশের জিডিপির ২২.১৭ শতাংশ। 

সম্পর্কিত সংবাদ