Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হল, নতুন তারিখ কবে?

বাড়ানো হল আইটিআর জমা দেওয়ার তারিখ। চলতি অর্থবর্ষে আয়কর রিটার্ন ফাইল করার তারিখ ৩১ জুলাই বলেই প্রথমে ঘোষণা করা হয়েছিল।

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হল, নতুন তারিখ কবে?
  • ২৮ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নয়াদিল্লি, ২৭ মে: বাড়ানো হল আইটিআর জমা দেওয়ার তারিখ। চলতি অর্থবর্ষে আয়কর রিটার্ন ফাইল করার তারিখ ৩১ জুলাই বলেই প্রথমে ঘোষণা করা হয়েছিল। কিন্তু আজ, মঙ্গলবার সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস জানায়, এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ৩১ জুলাই থেকে তা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হল। সূত্রের খবর, ২০২৫-২৬ অর্থবর্ষে আইটিআর ফাইলের ফর্মগুলিতে কাঠামোগত বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এমনকী বিষয়বস্তুরও সংশোধন করা হয়েছে। সেজন্য সিস্টেম আপডেট করতে কিছুটা সময়ের প্রয়োজন। সেই কারণেই আইটিআর দাখিলের সময়সীমা বাড়ানো হল বলে মনে করা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ