Bartaman Logo
৬ জুলাই, ২০২৬

‘বর্তমান’-এর খবরের জেরে তোলপাড় দেশ, সংসদে বন্দেমাতরম, জয় হিন্দ নিয়ে পিছু হটল কেন্দ্র

বুলেটিন সংখ্যা একই। তারিখও এক। কিন্তু দু’দিনের মধ্যেই বদলে গেল বয়ান। পিছু হটল কেন্দ্র। প্রত্যাহার করা হল বিতর্কিত অংশ। সংসদে বলা যাবে না ‘জয় হিন্দ’, ‘বন্দেমাতরম’ স্লোগান—সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে সাংসদের আচরণবিধি বেঁধে দিতে ২৪ নভেম্বর জারি হয়েছিল এই বুলেটিন।

‘বর্তমান’-এর খবরের জেরে তোলপাড় দেশ, সংসদে বন্দেমাতরম, জয় হিন্দ নিয়ে পিছু হটল কেন্দ্র
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: বুলেটিন সংখ্যা একই। তারিখও এক। কিন্তু দু’দিনের মধ্যেই বদলে গেল বয়ান। পিছু হটল কেন্দ্র। প্রত্যাহার করা হল বিতর্কিত অংশ। সংসদে বলা যাবে না ‘জয় হিন্দ’, ‘বন্দেমাতরম’ স্লোগান—সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে সাংসদের আচরণবিধি বেঁধে দিতে ২৪ নভেম্বর জারি হয়েছিল এই বুলেটিন। তার গোড়াতেই ‘পার্লামেন্টারি কাস্টমস অ্যান্ড কনভেনশনস’-এ বলা হয়েছিল, সংসদের গাম্ভীর্য এবং শালীনতার কথা মাথায় রেখে দেওয়া যাবে না ‘জয় হিন্দ’, ‘বন্দেমারতম’ স্লোগান। আর এই ‘ফতোয়া’র কথা ‘বর্তমানে’ প্রকাশ হতেই প্রতিবাদে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমালোচনায় সরব হয় কংগ্রেসও। মোদি সরকারের নিন্দায় তোলপাড় হয় দেশ। তৃণমূল ঠিক করে, সংসদের অধিবেশনে বিষয়টি নিয়ে সরব হবে। বাংলা-বাঙালির আবেগে আঘাত মানবে না। তাই সংসদে প্রতিবাদের ঝড় উঠবে আন্দাজ করেই কি রাজ্যসভার সচিবালয় তড়িঘড়ি প্রত্যাহার করে নিল বুলেটিন? জারি করা হল একই তারিখের নতুন বুলেটিন? না হলে কেন স্রেফ বাদ দেওয়া হল ওই অংশটুকই? 

Advertisement

নতুন বুলেটিনে আগের সবই আছে। হুবহু। স্রেফ বাদ দেওয়া হয়েছে পয়েন্ট নম্বর ছয়। সেখানেই ছিল ওই ‘বিতর্কিত’ বক্তব্য। যদিও মুখরক্ষায় রাজ্যসভার একাংশের দাবি, নতুন নয়। ২০১০ সালের রাজ্যসভার রুলবুকে ছিল একই কথা। তাহলেও পালটা প্রশ্ন, এখন কেন প্রত্যাহার? তার অবশ্য কোনও জবাব নেই সরকার তথা সচিবালয়ের কাছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ