Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআরের মাঝেই সরকারি এজেন্সিগুলিকে  নিয়ে ভোট প্রস্তুতি বৈঠক সেরে ফেলল কমিশন

এসআইআরের মাঝেই রাজ্য ও কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নিয়ে ২০২৬ সালের ভোট প্রস্তুতি বৈঠক সেরে ফেলল কমিশন। বৃহস্পতিবার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলিয়ে মোট ২৫টি এজেন্সির প্রতিনিধিদের নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তরে এই বৈঠক হয়।

এসআইআরের মাঝেই সরকারি এজেন্সিগুলিকে  নিয়ে ভোট প্রস্তুতি বৈঠক সেরে ফেলল কমিশন
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরের মাঝেই রাজ্য ও কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নিয়ে ২০২৬ সালের ভোট প্রস্তুতি বৈঠক সেরে ফেলল কমিশন। বৃহস্পতিবার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলিয়ে মোট ২৫টি এজেন্সির প্রতিনিধিদের নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তরে এই বৈঠক হয়। রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে বিএসএফ, এসএসবি, সিআইএসএফ এবং আরপিএফের কর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে। কলকাতায় ইডির দপ্তরের বিশেষ ডিরেক্টরও ছিলেন বৈঠকে। 

Advertisement

ভোটে কালো টাকা নিয়ন্ত্রণ থেকে শুরু করে অবৈধ মদ এবং মাদকের চোরাচালান রুখতে বিশেষ নজরদারির ব্যবস্থা করে থাকে কমিশন। নির্বাচনের বেশ খানিকটা সময় আগে থেকেই এই ধরনের নজরদারির ব্যবস্থা করা হয়। মূলত সেসব বিষয়ে প্রাথমিক আলোচনার জন্য এদিন এই বৈঠক হয়েছে। 
সিইও দপ্তর সূত্রের খবর, সবকটি এজেন্সির কাছ থেকে প্রাথমিক রিপোর্ট সংগ্রহ করেছে কমিশন। পাশাপাশি তাদের জানিয়ে দেওয়া হয়েছে ভোট ঘোষণার আগে থেকেই নজরদারি সংক্রান্ত কাজ শুরু করতে হবে। সেজন্য এজেন্সিগুলিকে প্রস্তুত থাকতেও নির্দেশ দিয়েছে কমিশন। 
এদিনের বৈঠকে ডাকা হয়েছিল রাজ্যের পরিবহণ দপ্তরের সচিবকেও। পাশাপাশি আয়কর, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তা, শুল্ক কমিশনার, রিজার্ভ ব্যাংকের আঞ্চলিক ডিরেক্টর, উপকূলরক্ষী বাহিনীর কর্তা, বিমানবন্দর কর্তৃপক্ষ, এমনকি বনদপ্তর এবং ডাকবিভাগের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ