Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ হালকা হচ্ছে, ধীরে ধীরেই শীতের বিদায়

গত কয়েকদিন ধরে কলকাতাসহ দক্ষিণবঙ্গে কিছুটা শীতের আমেজ চলছিল। তার একটা পরিবর্তন এবার হতে চলেছে। জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এটা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ হালকা হচ্ছে, ধীরে ধীরেই শীতের বিদায়
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাত: গত কয়েকদিন ধরে কলকাতাসহ দক্ষিণবঙ্গে কিছুটা শীতের আমেজ চলছিল। তার একটা পরিবর্তন এবার হতে চলেছে। জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এটা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশপাশে আসবে। কলকাতায় আগামী কয়েকদিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রির আশপাশে। দক্ষিণবঙ্গের মধ্যে কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা (১১.৫ ডিগ্রি) সবথেকে কম ছিল এদিন। এটা স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি কম। উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে পুন্ডিবাড়িতে সর্বনিম্ন তাপমাত্রা (১০.১ ডিগ্রি) সবথেকে কম ছিল। দার্জিলিংয়ে অবশ্য কনকনে শীত চলছে (সর্বনিম্ন ৪ ডিগ্রি)। পশ্চিম হিমালয়ে একটি পশ্চিমি ঝঞ্ঝা এসেছে। তার প্রভাবে কাশ্মীর এবং হিমাচল প্রদেশে তুষারপাত হচ্ছে। ঝঞ্ঝার জন্য সক্রিয়তা হারাচ্ছে উত্তুরে হাওয়া। তার ফলেই শীতের আমেজ কমবে। 

Advertisement

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে আগামী কয়েকদিনে ১৪-১৫ ডিগ্রি হবে। শীতের আমেজ বেশি থাকবে কলকাতার তুলনায় জেলাগুলিতে। তবে সর্বত্রই শীতের ছোঁয়া থাকবে মূলত সকালে ও রাতের দিকে। কারণ সর্বোচ্চ তাপমাত্রা সব স্থানেই বাড়ছে। পৃথিবীর প্রেক্ষিতে সূর্যের অবস্থানগত পরিবর্তন হচ্ছে। রোদ চড়ে যাওয়ার মূল কারণ এটাই। এই অবস্থানগত কারণেই উত্তর ভারতে শীতের আমেজ দীর্ঘ হয়। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রির আশপাশে আছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা এখনো স্বাভাবিকের চেয়ে কমই। এভাবেই তাপমাত্রা নামা-ওঠার মধ্যে দিয়ে এবারের শীত মরশুম দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে। মনে করছেন আবহাওয়াবিদরা। 
তবে গরমে হাঁসফাঁস করার মতো অবস্থা ফিরে আসতে এখনো কিছুটা দেরি আছে। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় তাপমাত্রা বাড়লে তার প্রভাব পড়ে বাংলায়। এই কারণে ফেব্রুয়ারির মাঝামাঝি পেরোলেই বাংলায় অনেকসময় বেশ গরম পড়ে যায়। এটা হয় বিশেষ করে দক্ষিণবঙ্গে। আবহাওয়াবিদদের মতে, কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্থায়ীভাবে যথাক্রমে ৩০ ও ২০ ডিগ্রি ছুঁলে মোটামুটি শীতের বিদায় হয়েছে বলেই মনে করা হয়। তখন আগমন হয় ক্ষণস্থায়ী বসন্তকালের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ