Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

গৌরব ও কৃতিকার নতুন জীবনের সূচনা

সঞ্চালক গৌরব কাপুরের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী কৃতিকা কামরা। শোনা যাচ্ছে, আগামী ১১ মার্চ গৌরবের মুম্বইয়ের বাসভবনে বসছে বিয়ের আসর।

গৌরব ও কৃতিকার  নতুন জীবনের সূচনা
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সঞ্চালক গৌরব কাপুরের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী কৃতিকা কামরা। শোনা যাচ্ছে, আগামী ১১ মার্চ গৌরবের মুম্বইয়ের বাসভবনে বসছে বিয়ের আসর। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে সাত পাকে ঘুরবেন তাঁরা। ইন্ডাস্ট্রির সকলের জন্যও এলাহি আয়োজন করেছেন যুগল। আগামী ১২ মার্চ সকলের সঙ্গে উদযাপন করবেন তাঁরা। মুম্বইয়ে একটি বিলাসবহুল পার্টির আয়োজন করা হয়েছে। শোনা যাচ্ছে, কেবল বলিউড ইন্ডাস্ট্রিই নয়, বহু ক্রিকেট তারকাও আমন্ত্রিত তাঁদের বিয়ের অনুষ্ঠানে। পুরোদমে যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে দুই পরিবারে। সূত্রের খবর, মার্চের প্রথম সপ্তাহের মধ্যে হাতে থাকা সমস্ত কাজ শেষ করবেন কৃতিকা ও গৌরব। দম্পতিকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ