Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ভবানীপুরে এসআইআর-এর শুনানিতে উত্তেজনা

এসআইআর-এর শুনানিতে তথ্য জমা নিয়ে রসিদ না দেওয়ায় উত্তেজনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ৭০...

ভবানীপুরে এসআইআর-এর শুনানিতে উত্তেজনা
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ১৫:০১
Prefer us on Google

এসআইআর-এর শুনানিতে তথ্য জমা নিয়ে রসিদ না দেওয়ায় উত্তেজনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ৭০ নম্বর ওয়ার্ডের সেন্ট জন্স ডাইসেসন গার্লস হাই স্কুলে এসআইএর-এর শুনানিতে এই ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা। আজ, শনিবার সকাল ১১টা নাগাদ এই খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর শুনানি কেন্দ্রে যান। কমিশনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এই কাজের প্রতিবাদও জানান। এরপর বিএলওদের পক্ষ থেকে তাদের ফর্মে কী কী নথি গ্রহণ করা হয়েছে তা লিখে দিয়ে স্ট্যাম্প মেরে দিচ্ছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ