সংকীর্ণ স্থানে কালীপুজোর থিমের মণ্ডপ তৈরি করতে বাধা পুলিশ প্রশাসনের
  • ১ নভেম্বর, ২০২৬ ১৬:৩৮
Prefer us on Google

ময়নাগুড়ি থানার আইসির নির্দেশে কালী মণ্ডপ তৈরীর কাজ বন্ধ করে দিল  আনন্দনগর পাড়ার একটি পুজো কমিটি। ময়নাগুড়ি আনন্দ নগর পাড়ার এক পুজো কমিটি সংকীর্ণস্থানে থিমের মণ্ডপ তৈরীর কাজের শুরু করেছিল। শনিবার সেই মণ্ডপ দেখে ক্ষোভ প্রকাশ করেন আইসি শীর্ষেন্দু দাস। সংকীর্ণ স্থানে মণ্ডপ করা যাবে না বলে পুজো কমিটিকে জানিয়ে দেন আইসি। আইসির নির্দেশ পুজো কমিটি সেই স্থান থেকে মণ্ডপ আজ তৈরি সামগ্রী সরিয়ে নেয়। পুজো কমিটির পক্ষ থেকে এক সদস্য জানান, তাদের পাড়াতেই বড় একটি স্থান রয়েছে। সেখানেই তারা পুজো করবেন।

Advertisement