Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

দুবাইতে এয়ার শো চলাকালীন ভেঙে পড়ল তেজস, খোঁজ নেই পাইলটের

এয়ার শো চলাকালীন দুবাইয়ে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান তেজস। গত সোমবার থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। আজ, শুক্রবার সেটি পঞ্চমদিনে পড়ল।

দুবাইতে এয়ার শো চলাকালীন ভেঙে পড়ল তেজস, খোঁজ নেই পাইলটের
  • ২১ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

আবুধাবি, ২১ নভেম্বর: এয়ার শো চলাকালীন দুবাইয়ে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান তেজস। গত সোমবার থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। আজ, শুক্রবার সেটি পঞ্চমদিনে পড়ল। সূচি অনুযায়ী তিন নম্বরে নাম ছিল তেজসের। বরাদ্দ ছিল ৮ মিনিট। এরপর এদিন দুপুর ২টো ২০ মিনিট নাগাদ শো চলাকালীন অবতরণের সময় আচমকাই ভেঙে পড়ে ভারতীয় যুদ্ধবিমানটি। তবে দুর্ঘটনার আগে পাইলট সুরক্ষিতভাবে বেরিয়ে গিয়েছিলেন কী না সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি। এর ফলে উদ্বেগ দেখা দিয়েছে।

Advertisement

কেন এই ঘটনা ঘটলা সেই বিষয়েও বিস্তারিতভাবে কিছু জানা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের ধারণা ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ফলেই এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। এই ঘটনায় ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরে দুবাই এয়ার শো-এর সময় ভারতীয় বায়ুসেনার একটি তেজস বিমান ভেঙে পড়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে পাইলটের বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, ২০১৬ সাল থেকেই ভারতীয় বায়ুসেনায় এই যুদ্ধবিমানটি সার্ভিস দিয়ে আসছে, কুড়িয়েছে সুনামও। এখনও পর্যন্ত মাত্র একবারই বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে। তারপরও আজকের এই দুর্ঘটনাটি ঘটল।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ