Bartaman Logo
৯ জুন, ২০২৬

তেজপ্রতাপের বহিষ্কারকে ‘নাটক’ আখ্যা প্রাক্তন স্ত্রীর

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট ঘিরে বিতর্কে ধাক্কা খেয়েছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপ। ছেলেকে ত্যাজ্য করার পাশাপাশি দল থেকেও বহিষ্কার করেছেন লালু।

তেজপ্রতাপের বহিষ্কারকে ‘নাটক’ আখ্যা প্রাক্তন স্ত্রীর
  • ২৭ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

পাটনা ও নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট ঘিরে বিতর্কে ধাক্কা খেয়েছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপ। ছেলেকে ত্যাজ্য করার পাশাপাশি দল থেকেও বহিষ্কার করেছেন লালু। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন তেজপ্রতাপের প্রাক্তন স্ত্রী ঐশ্বর্য রাই। নিশানা করলেন লালু ও রাবড়ি দেবীকেও। তেজপ্রতাপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণকে ‘ভোটের আগে নাটক’ বলেও কটাক্ষ করেছেন ঐশ্বর্য। তাঁর অভিযোগ, শ্বশুরবাড়িতে থাকাকালে তাঁকে শারীরিকভাবে নির্যাতন পর্যন্ত করা হয়েছিল। এখন ভোটের আগে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে আরজেডি। তাঁর এই মন্তব্য স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে আরজেডিকে। 

Advertisement

এদিকে, সোমবার রাতে কলকাতায় আসেন লালুপ্রসাদ। পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই সফর। লালুর সঙ্গে পরিবারের আরও কয়েকজন সদস্যও এসেছেন। বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলে রয়েছেন তিনি। তবে পুত্র তেজপ্রতাপকে নিয়ে যা ঘটেছে, সেবিষয়ে একাধিকবার প্রশ্ন করা হলেও কোনও উত্তর দেননি আরজেডি সুপ্রিমো। তবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে লালুপ্রসাদের বৈঠক হয় কি না, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Advertisement
সম্পর্কিত সংবাদ