Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

কেঁপে উঠল তেহরান, ইরানে মিসাইল হানা ইজরায়েলের

আজ, শনিবার সকালে ইরানে মিসাইল হামলা চালাল ইজরায়েল। প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান। কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়।

কেঁপে উঠল তেহরান, ইরানে মিসাইল হানা ইজরায়েলের
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

তেহরান, ২৮ ফেব্রুয়ারি: আজ, শনিবার সকালে ইরানে মিসাইল হামলা চালাল ইজরায়েল। প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান। কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়। আতঙ্কিত মানুষজন প্রাণভয়ে ছুটোছুটি শুরু করেন। শহর জুড়ে বাজতে শুরু করে সাইরেন। নাগরিকদের নিরাপদ স্থানে যাওয়ার জন্য বলেছে ইরান সরকার। তেহরানে ৩-৪ টি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। আপাতত ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। 

Advertisement

হামলার কথা স্বীকার করে নিয়েছে ইজরায়েলের সেনা। ঘটনায় ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তাঁদের দেশে হামলার আশঙ্কা করা হচ্ছিল। তাই আগেভাবেই আত্মরক্ষার জন্য এই হামলা চালানো হয়। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে ইজরায়েলের রাজধানী তেল আবিবেও। বিশেষ জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে। ইজরায়েলি মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, এই হামলাটি ইজরায়েল এবং আমেরিকা যৌথভাবেই চালিয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনী এই হামলার বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনওরকম মন্তব্য করেনি। অন্যদিকে, মিসাইলগুলি তেহরানের কোথায় এবং কোন লক্ষ্যবস্তুকে আঘাত করেছে সেই বিষয়েও সরকারিভাবে এখনও কিছু প্রকাশ করেনি ইরান।

Advertisement
সম্পর্কিত সংবাদ