Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

কর্ণাটকে কিশোরীকে গণধর্ষণ, পুলিশ হেপাজতে তিন নাবালক

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ। কর্ণাটকের হুব্বলির এই ঘটনায় তিন অভিযুক্তই নাবালক। তাদের প্রত্যেকের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে।

কর্ণাটকে কিশোরীকে গণধর্ষণ,  পুলিশ হেপাজতে তিন নাবালক
  • ৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ। কর্ণাটকের হুব্বলির এই ঘটনায় তিন অভিযুক্তই নাবালক। তাদের প্রত্যেকের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে। ইতিমধ্যে তাদের হেপাজতে নিয়েছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। হুব্বলি-ধারোয়াড়ের পুলিশ কমিশনার এন শশী কুমার বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে দু’জন স্কুলে পড়ে। তৃতীয়জন সম্ভবত পড়াশোনা ছেড়ে দিয়েছে।’

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন বাড়িতে একাই ছিল ১৩ বছরের ওই কিশোরী। মা-বাবা কাজে বেরিয়েছিলেন। সেই সুযোগ নিয়েই অভিযুক্তরা নির্যাতিতার বাড়িতে আসে। কিশোরীকে তারা বা঩ড়ির বাইরে ডাকে। তিনজনই পাড়ার ছেলে। তাই নির্যাতিতার কোনও সন্দেহ হয়নি। হাঁটতে হাঁটতে একটি নির্জন জায়গায় তারা। অভিযোগ, সেখানে কিশোরীকে গণধর্ষণ করে অভিযুক্তরা। ঘটনার পর নির্যাতিতাকে ফেলে রেখে চম্পট তারা। বাড়ি ফিরে অভিভাবকদের সব কিছু জানায় ওই কিশোরী। তারপরেই থানায় অভিযোগ দায়ের করা হয়। শশী বলেন, ‘কিশোরীর মা-বাবার অভিযোগ, গোটা ঘটনার ভিডিয়ো করে রাখে অভিযুক্তরা। তিন নাবালকের মোবাইল খতিয়ে দেখা হবে।’  

Advertisement
সম্পর্কিত সংবাদ