Bartaman Logo
১১ জুন, ২০২৬

ঝাড়খণ্ডে ভুয়ো পুলিসের পরিচয় দিয়ে কিশোরীকে গণধর্ষণ, ধৃত ২

বোনের সঙ্গে পাঞ্জাব যাওয়ার কথা ছিল। সেইমতো স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল কিশোরী। সেখান থেকে তাকে অন্যত্র নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল।

ঝাড়খণ্ডে ভুয়ো পুলিসের পরিচয় দিয়ে কিশোরীকে গণধর্ষণ, ধৃত ২
  • ১৩ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

রাঁচি: বোনের সঙ্গে পাঞ্জাব যাওয়ার কথা ছিল। সেইমতো স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল কিশোরী। সেখান থেকে তাকে অন্যত্র নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল। সোমবার রাতে ঝাড়খণ্ডের পালামু জেলার ঘটনায় কোনওক্রমে রক্ষা পায় নির্যাতিতার ছোট বোন। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সোনু কুমার ও সুমিত কুমার সোনি। জানা গিয়েছে, নিজেদের পুলিস আধিকারিক পরিচয় দিয়ে ওই কিশোরী ও তার বোনকে অন্যত্র নিয়ে যায় অভিযুক্তরা। 

Advertisement

পালামুর পাটন থানা এলাকার বাসিন্দা ওই নির্যাতিতা ও তার বোন ডালটনগঞ্জ স্টেশনে ট্রেনের অপেক্ষা করছিল। এমন সময় দু’জন এসে জানায়, তারা পুলিস আধিকারিক। তারা নির্যাতিতাকে তার নাম, ঠিকানা জিজ্ঞাসা করে। এরপর বলেন, অন্যত্র নিয়ে গিয়ে দুই বোনকে জেরা করতে হবে। পুলিস শুনেই ঘাবড়ে গিয়েছিল তারা। তাই বেশি কিছু বলতে পারেনি। অভিযোগ, এরপর তাদের বাইকে করে চৈনপুর এলাকায় নিয়ে যায় দুষ্কৃতীরা। আর সেখানেই বড় বোনকে গণধর্ষণ করা হয়। ছোট বোনকে চুপ থাকার জন্য ভয় দেখানো হয়। এরপর তাদের মেদিনীনগরের দিকে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সাদ্দিক মঞ্জিল চকের কাছে বাইক থেকে ঝাঁপ দেয় ছোট বোন আর চিৎকার করতে থাকে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয়রা। পুলিসেও খবর দেওয়া হয়। দু’জনকে গ্রেপ্তার করে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ