Bartaman Logo
৯ জুন, ২০২৬

চোখের জলে কো-পাইলট ক্লাইভ কুন্দরকে চিরবিদায়, শেষকৃত্য ফ্লাইট অ্যাটেনডেন্ট রোশনির

ভয়াবহ বিমান দুর্ঘটনার ১ সপ্তাহ পার। বৃহস্পতিবার বিমানের কো পাইলট ক্লাইভ কুন্দরের দেহ এসে পৌঁছাল মুম্বইয়ের বাড়িতে। গোরেগাঁওয়ের রাম মন্দির রোডে দেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

চোখের জলে কো-পাইলট ক্লাইভ কুন্দরকে চিরবিদায়, শেষকৃত্য ফ্লাইট অ্যাটেনডেন্ট রোশনির
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই ও শিলং: ভয়াবহ বিমান দুর্ঘটনার ১ সপ্তাহ পার। বৃহস্পতিবার বিমানের কো পাইলট ক্লাইভ কুন্দরের দেহ এসে পৌঁছাল মুম্বইয়ের বাড়িতে। গোরেগাঁওয়ের রাম মন্দির রোডে দেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। বাবা-মা ও ছোট বোনের সঙ্গে থাকতেন ক্লাইভ। পরিবারের সদস্যরা ছাড়াও এয়ার ইন্ডিয়ার কো পাইলটকে  শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন বহু মানুষ। সেউরি ক্রিশ্চান সেমেট্রিতে শেষকৃত্য সম্পন্ন করা হয় ক্লাইভ কুন্দরের।  শেষকৃত্যে উপস্থিত ক্লাইভের এক অধ্যাপক জানিয়েছেন, ‘ও অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। ছোটবেলা থেকেই আলাদা কিছু করতে চাইত। সময়ানুবর্তিতার কারণেই ও পাইলট হিসাবে সফল হয়েছে’। 

Advertisement

পাশাপাশি ফ্লাইট অ্যাটেনডেন্ট রোশনি সংঘরের দেহ পৌঁছাল মুম্বইয়ের ডোম্বিভলির বাড়িতে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মেয়েকে চোখের জলে বিদায় জানান বাবা রাজেন্দ্র সংঘরে সহ পরিবারের অন্যান্য সদস্য ও পরিজনরা। পরিবারের এক সদস্য জানান, ‘বিমানে চাকরি করে আর্থিকভাবে স্বচ্ছল হয়েছিল রোশনি। স্বপ্ন দেখতে শুরু করেছিল সে। সবকিছু চুরমার হয়ে গেল। 
অন্যদিকে, কেবিন ক্রু লামনুনথেম সিংসনের দেহও পৌঁছেছে মণিপুরে। বৃহস্পতিবার সকালে বিমানে করে দেহ পৌঁছায় ডিমাপুর বিমানবন্দরে। বিমানবন্দরে কেবিন ক্রুর পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন কুকি স্টুডেন্টস অর্গানাইজেশনের সদস্যরা। অন্যদিকে বিমান দুর্ঘটনায় নিহত মণিপুরের আর এক কেবিন ক্রু নান্থই শর্মার দেহ এখনও হাতে পায়নি পরিবার।

Advertisement
সম্পর্কিত সংবাদ