Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নতুন নিয়োগের আগেই শিক্ষক বদলি প্রাথমিক স্কুলগুলিতে

নতুন নিয়োগের আগেই প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক বদলির প্রক্রিয়া শুরু করছে বিকাশ ভবন। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে, বাড়তি শিক্ষকদের একেবারে শিক্ষকবিহীন বা কম শিক্ষক থাকা স্কুলে স্থানান্তর করতে হবে।

নতুন নিয়োগের আগেই শিক্ষক বদলি প্রাথমিক স্কুলগুলিতে
  • ৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন নিয়োগের আগেই প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক বদলির প্রক্রিয়া শুরু করছে বিকাশ ভবন। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে, বাড়তি শিক্ষকদের একেবারে শিক্ষকবিহীন বা কম শিক্ষক থাকা স্কুলে স্থানান্তর করতে হবে। এই বদলিকে পোশাকি ভাষায় র‌্যাশনালাইজেশন বলা হয়ে থাকে। তবে এই শিক্ষকদের একই জেলার অন্য স্কুলে বদলি করতে হবে ফলে বড় অসুবিধার মধ্যে পড়তে হবে না তাঁদের। বিকাশভবন জানিয়েছে, ছাত্র অনুপাতে ২৩ হাজার ১৪৫ জন শিক্ষক বেশি আছেন বিভিন্ন স্কুলে। অন্যদিকে বিভিন্ন স্কুল মিলিয়ে ছাত্র অনুপাতে শিক্ষক কম রয়েছেন ২৩ হাজার ৯৫২ জন। ফলে এই বদলি হলে শিক্ষক সংকট যেমন অনেকটাই মিটবে, তেমনই ছাত্রহীন স্কুলে বসে থাকার যে হতাশা তা থেকেও মুক্তি পাবেন শিক্ষকরা। ২২টি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলে এই বদলি কার্যকর করার কথা বলেছে বিকাশ ভবন। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ১৩ হাজার ৪২১টি শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে তার সঙ্গে এই প্রক্রিয়া সম্পর্কিত নয় বলেই জানা যাচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ