Bartaman Logo
১৫ জুন, ২০২৬

স্কুলছাত্রকে যৌন হেনস্তার মামলায় শিক্ষিকার জামিন

মুম্বইয়ের নামী স্কুলে ছাত্রকে যৌন হেনস্তার অভিযোগ। নাবালক ছাত্রটির মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিস গ্রেপ্তার করেছিল সেই স্কুলেরই এক শিক্ষিকাকে।

স্কুলছাত্রকে যৌন হেনস্তার মামলায় শিক্ষিকার জামিন
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মুম্বইয়ের নামী স্কুলে ছাত্রকে যৌন হেনস্তার অভিযোগ। নাবালক ছাত্রটির মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিস গ্রেপ্তার করেছিল সেই স্কুলেরই এক শিক্ষিকাকে। সেই মামলায় অভিযুক্ত ৪০ বছরের শিক্ষিকাকে জামিন দিয়েছে মুম্বইয়ের এক বিশেষ আদালত। ছাত্র ও শিক্ষিকার মধ্যে ‘পরস্পরের সম্মতি’ ক্রমে ওই সম্পর্ক গড়ে উঠেছিল বলে প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারক সাবিনা মালিক। বিশেষ আদালত বলেছেন, ছাত্রটির বয়স ১৬ বছরের বেশি। দুই তরফ থেকেই যে প্রমাণ মিলছে তাতে বোঝা যাচ্ছে, সহমতের ভিত্তিতে সম্পর্ক তৈরি হয়েছিল। উল্লেখ্য, আইনজীবীদের মাধ্যমে পেশ করা জামিনের আবেদনে শিক্ষিকার বক্তব্য ছিল, পুলিস অপরাধ স্বীকার করে নেওয়ার যে নথি পেশ করেছে, সেটিতে জোর করে সই করানো হয়েছিল তাঁকে। ওই নথি মারাঠিতে লেখা ছিল বলে তিনি বুঝতে পারেননি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ