Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাগরে কোচিং সেন্টারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, মাইক নিয়ে বচসা চুঁচুড়ায়

সরস্বতীর পুষ্পাঞ্জলি দিতে মাইক্রোফোন হাতে ছাত্র-ছাত্রীদের ডাকছিলেন শিক্ষক। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। ছাত্র-ছাত্রীরা হাসপাতালে নিয়ে যায়।

সাগরে কোচিং সেন্টারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, মাইক নিয়ে বচসা চুঁচুড়ায়
  • ২৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও সংবাদদাতা, কাকদ্বীপ: সরস্বতীর পুষ্পাঞ্জলি দিতে মাইক্রোফোন হাতে ছাত্র-ছাত্রীদের ডাকছিলেন শিক্ষক। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। ছাত্র-ছাত্রীরা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসা শুরুর আগেই মৃত্যু তাঁর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সাগরের গঙ্গাসাগর কোস্টাল থানার গায়েন বাজার এলাকায়। মৃতের নাম জয়ন্তকুমার দাস (৩২)। তিনি সাগরের পুরুষোত্তমপুর এলাকায় থাকতেন। সরস্বতী পুজোর দিন নিজের কোচিং সেন্টারেই বিদ্যুৎস্পৃষ্ট হলেন। নিজের কোচিং সেন্টারে সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন। ছাত্র-ছাত্রীরা ভিড় করে এসেছিল। পুজো শুরু হয়। সকাল দশটা নাগাদ তিনি পুষ্পাঞ্জলি দিতে মাইক্রোফোন হাতে নেন। তারপর বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Advertisement

এর পাশাপাশি সরস্বতী পুজোয় মাইক বাজানো নিয়ে বিবাদে। আক্রান্ত এক বাসিন্দা। আক্রান্ত চুঁচুড়ার তামলিপাড়ার বাসিন্দা সন্দীপ সামন্ত থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, এলাকায় সরস্বতী পুজো কমিটি তারস্বরে মাইক বাজাচ্ছিল। তিনি প্রতিবাদ করায় তাঁর উপর ক্লাবের সদস্যরা চড়াও হয়। মারধর করে জখম করে। ইমামবাড়া হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে হয়েছে। অভিযুক্ত পুজো কমিটির দাবি, মাইকের শব্দ নিয়ে সন্দীপবাবু আপত্তি করায় স্থানীয়রা প্রতিবাদ করেন। বচসা হয়। তবে মারধরের অভিযোগ মিথ্যা। চুঁচুড়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ