নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কৃষিপণ্যের উপর আরোপিত কর নিয়ে খোঁজখবর করছে ছোট, মাঝারি শিল্পদপ্তর। মাখানা সহ বিভিন্ন কৃষিপণ্যের উপর থাকা কর তুলে নেওয়ার প্রয়োজন আছে কি না, সেব্যাপারে জেলার আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। কৃষিপণ্য ভিত্তিক শিল্পগুলিকে সুবিধা দেওয়ার বিষয় বিবেচনার জন্য এই তথ্য চাওয়া হয়েছে। মাখানা সহ যে সব কৃষিপণ্যের সঙ্গে ছোট ও মাঝারি শিল্প দপ্তর যুক্ত রয়েছে তার উপর থাকা কৃষি বিপণন কর সম্পর্কিত তথ্য জানতে চাওয়া হয়েছে। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় প্রশাসনিক বৈঠকের সময় মাখানা চাষ আরও বাড়ানোর পরামর্শ দেন। কারণ মাখানা নিয়ে খাদ্য প্রক্রিয়াকরণের শিল্প গড়ে ওঠার সুযোগ রাজ্যের কিছু অংশে রয়েছে।



