Bartaman Logo
৯ জুন, ২০২৬

কানপুরের আশ্রমে মাদক মেশানো লাড্ডু খাইয়ে তাইকোন্ড খেলোয়াড়কে গণধর্ষণ

ফের ধর্ষণ যোগীরাজ্যে। এবার কানপুরের একটি আশ্রমে গণধর্ষণের শিকার হলেন জাতীয়স্তরের এক তাইকোন্ড খেলোয়াড়। মাদক মেশানো লাড্ডু খাইয়ে তাঁকে আশ্রমের মহন্ত (প্রধান পুরোহিত) সহ চারজন গণধর্ষণ করেন বলে অভিযোগ।

কানপুরের আশ্রমে মাদক মেশানো লাড্ডু খাইয়ে তাইকোন্ড খেলোয়াড়কে গণধর্ষণ
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কানপুর: ফের ধর্ষণ যোগীরাজ্যে। এবার কানপুরের একটি আশ্রমে গণধর্ষণের শিকার হলেন জাতীয়স্তরের এক তাইকোন্ড খেলোয়াড়। মাদক মেশানো লাড্ডু খাইয়ে তাঁকে আশ্রমের মহন্ত (প্রধান পুরোহিত) সহ চারজন গণধর্ষণ করেন বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মহন্ত। ঘটনাটি গত জানুয়ারি মাসে। সম্প্রতি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা। রবিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস। 

Advertisement

পুলিস জানিয়েছে, নির্যাতিতার বাড়ি কানপুরে। তিনি জামা-কাপড়ের ব্যবসা করবেন বলে একটি দোকান খোঁজ করছিলেন। স্থানীয় গোবিন্দ মাহাত নামে এক ব্যক্তির কাছে এব্যাপারে সাহায্য চেয়েছিলেন। ওই ব্যক্তি তাঁকে ফুঁসলিয়ে আশ্রমে নিয়ে যায়। আশ্বাস দেন, প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন আশ্রমে, তাঁরা সাহায্য করবেন। এরপর ওই ব্যক্তিকে বিশ্বাস করে আশ্রমে যান নির্যাতিতা। তরুণীর অভিযোগ, আশ্রমের মহন্ত তাঁকে প্রসাদ হিসেবে একটি লাড্ডু খেতে দেন। এরপর তিনি অচেতন হয়ে পড়েন। তখন মহন্ত সহ চারজন মিলে তাঁকে গণধর্ষণ করেন বলে অভিযোগ। গত বৃহস্পতিবার মহন্ত সহ চারজনের নামে পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। তবে এত দেরিতে কেন অভিযোগ দায়ের করলেন? এপ্রসঙ্গে নির্যাতিতা বলেন, প্রথমে সাহস হয়নি। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন ওই আশ্রমের মহন্ত। ঘটনার সময় তিনি প্রয়াগরাজে কুম্ভমেলায় গিয়েছিলেন বলে জানিয়েছেন। পুলিস তদন্ত শুরু করেছে।

সম্পর্কিত সংবাদ