ইস্তফাপত্র গ্রহণের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ স্বপ্না বর্মন
  • ২৪ মার্চ, ২০২৬ ২০:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রেলের চাকরিতে ইস্তফাপত্র গ্রহণের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। চাকরি ছাড়তে চেয়ে রেলকে ইস্তফাপত্র দেওয়া সত্ত্বেও রেল তা গ্রহণ না করায় হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন স্বপ্না। আজ, মঙ্গলবার সেই মামলারই শুনানি ছিল। আদালতে স্বপ্নার আইনজীবী জানিয়ে দেন, তাঁর মক্কেল রেলের কাছ থেকে কোনও বেনিফিট চান না। তাঁকে চাকরি থেকে রিলিজ করে দেওয়া হোক।

Advertisement

অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের আইনজীবী ডেপুটি সলিসিটার জেনারেল পাল্টা আদালতে বলেন, রেলকে না জানিয়ে কিংবা চাকরি না ছেড়ে স্বপ্না রাজনৈতিক দলে যোগ দিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করছে রেল। এই বিষয়ে স্বপ্নার আইনজীবীর দাবি, আদালতের নির্দেশমতো তাঁর মক্কেল সবটা জানিয়ে রেলকে চিঠি দিয়েছেন। রেলকে দেওয়া চিঠির বক্তব্য আদালতে জানানো হবে, জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের আইনজীবী।