Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

চলতি বিশ্বকাপে পরিবারকে পাশে পাবেন না সূর্যরা

টি-২০ বিশ্বকাপ চলাকালীন সঙ্গে থাকুক পরিবার। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে এমনই আবদার ছিল ক্রিকেটারদের। কিন্তু তা মানছে না বোর্ড। ঘরের মাঠে হওয়া কাপযুদ্ধের সময় সূর্য-ব্রিগেডের সঙ্গে সফর করবেন না পরিবারের সদস্যরা।

চলতি বিশ্বকাপে পরিবারকে পাশে পাবেন না সূর্যরা
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নয়াদিল্লি: টি-২০ বিশ্বকাপ চলাকালীন সঙ্গে থাকুক পরিবার। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে এমনই আবদার ছিল ক্রিকেটারদের। কিন্তু তা মানছে না বোর্ড। ঘরের মাঠে হওয়া কাপযুদ্ধের সময় সূর্য-ব্রিগেডের সঙ্গে সফর করবেন না পরিবারের সদস্যরা। 

Advertisement

গত বছর বিসিসিআই এই ব্যাপারে কঠোর নীতি নেয়। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দল ১-৩ হেরে যাওয়ার পর তৈরি হয় গাইডলাইন। ঠিক হয়, ৪৫ দিনের মতো লম্বা সফরে দু’সপ্তাহ ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন পরিবারের সদস্যরা। ছোট সফরের ক্ষেত্রে এর মেয়াদ হবে এক সপ্তাহের মতো। 
সেই সময় টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর সমর্থন জানান বোর্ডের সিদ্ধান্তকে। তিনি বলেন, ‘ক্রিকেটারদের বোঝা উচিত, এটা কোনও ‘হলিডে’ নয়। পরিবারের সদস্যদের ভূমিকা যত গুরুত্বপূর্ণই হোক না কেন, দেশের হয়ে খেলার জন্য সবাই একজোট হয়েছে।’ উল্লেখ্য, চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র একটা ম্যাচ খেলেছে ভারত। আমেরিকার বিরুদ্ধে সেই ম্যাচে জয় সহজে আসেনি। কিন্তু একটা ম্যাচের পরই কেন ক্রিকেটাররা পরিবারকে সঙ্গে রাখার অনুরোধ রাখতে গেলেন, তা নিয়ে চর্চা চলছে। বিশ্বকাপের মতো আসরে এতে ফোকাস নষ্ট হতে পারে বলে মনে করছেন অনেকেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ