Bartaman Logo
৯ জুন, ২০২৬

রাজ্যসভার ভোটে এনডিএ প্রার্থীকে সমর্থন, তিন বিধায়ককে বহিষ্কার সপার, সতর্ক করা হল আরও চারজনকে

রাজ্যসভার ভোটে বিজেপি ও এনডিএ সমর্থিত প্রার্থীকে ভোট।  এজন্য দলের তিন বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সমাজবাদী পার্টি (সপা)।

রাজ্যসভার ভোটে এনডিএ প্রার্থীকে সমর্থন, তিন বিধায়ককে বহিষ্কার সপার, সতর্ক করা হল আরও চারজনকে
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: রাজ্যসভার ভোটে বিজেপি ও এনডিএ সমর্থিত প্রার্থীকে ভোট।  এজন্য দলের তিন বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সমাজবাদী পার্টি (সপা)। তাঁদের বহিষ্কার করল দল। অখিলেশ যাদবের দলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, গোঁসাইগঞ্জের বিধায়ক অভয় সিং, গৌরীগঞ্জের বিধায়ক রাকেশ প্রতাপ সিং ও উনচাহারের বিধায়ক মনোজকুমার পাণ্ডেকে সাম্প্রদায়িক মতাদর্শক সমর্থনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। যা দলের মতাদর্শের বিরোধী। পাশাপশি আরও ৪ বিধায়ককে সতর্ক করল সপা। 

Advertisement

গতবছর ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশে রাজ্যসভা আসনে ভোট হয়। সেখানে সমাজবাদী পার্টির ৭ বিধায়ক ভোট দেন বিজেপি ও এনডিএ সমর্থিত প্রার্থীর পক্ষে। তারপর থেকে ওই বিধায়কদের বেশ কয়েকজনকে বিজেপির সভায় দেখা গিয়েছে। এবার ওই ৭ বিধায়কের মধ্যে ৩ জনকে বহিষ্কার করল সপা। সপার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘এধরনের নেতাদের জন্য দলে কোনও জায়গা নেই। দলের আদর্শের পরিপন্থী কোনও কাজ অমার্জনীয় অপরাধ বলে গণ্য হবে।’ 
বহিষ্কৃত বিধায়কদের মধ্যে মনোজ পাণ্ডে একসময় অখিলেশের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। দায়িত্ব পালন করেছেন সপা সরকারের মন্ত্রী হিসাবেও। ক্রস ভোটিংয়ের পরই তাঁকে দলের চিফ হুইপের পদ থেকে সরানো হয়েছিল।  লোকসভা ভোটের সময়ও মনোজের বিরুদ্ধে বিজেপিকে সমর্থন করবার অভিযোগ রয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ