Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সুপারহিরো জন

সুপারহিরোর চরিত্রে অভিনয়ের অফার পেলেন অভিনেতা জন আব্রাহাম। বলিউড সূত্রে খবর, ফের পরিচালক অভিষেক শর্মার সঙ্গে কাজ করছেন তিনি। ছবির নাম ‘মুঙ্কিম্যান’।

সুপারহিরো জন
  • ২৫ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

সুপারহিরোর চরিত্রে অভিনয়ের অফার পেলেন অভিনেতা জন আব্রাহাম। বলিউড সূত্রে খবর, ফের পরিচালক অভিষেক শর্মার সঙ্গে কাজ করছেন তিনি। ছবির নাম ‘মুঙ্কিম্যান’। শোনা যাচ্ছে, এই ছবিতে একজন সুপারহিরোর ভূমিকায় অভিনয় করবেন জন। এর আগে কখনও এ ধরনের চরিত্র করেননি তিনি। ২০১৮ সালে ‘পরমাণু’ ছবিতে পরিচালকের সঙ্গে কাজ করেছিলেন নায়ক। দীর্ঘদিন ধরেই পুনরায় জুটি বাঁধার কথা চিন্তাভাবনা করছিলেন অভিনেতা ও পরিচালক। অবশেষে তা সফল হতে চলেছে। ‘মুঙ্কিম্যান’ নামক একটি বই রয়েছে অভিষেকের। দিল্লিতে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে সেই বইয়ের গল্প সাজিয়েছিলেন লেখক-পরিচালক। সেই গল্পের উপর ভিত্তি করেই ছবিটি তৈরি করতে চলেছেন নির্মাতারা। বর্তমানে চিত্রনাট্য লেখার কাজ চলছে। পাশাপাশি ছবির অন্যান্য চরিত্রদের অডিশন নিচ্ছেন নির্মাতারা। আগামী বছর শুরুতেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ