Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দিলীপকে ঘুরিয়ে কটাক্ষ সুকান্তর

একেক দিন একেক রকম মন্তব্য করে বিতর্ক তৈরি করছেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে নিয়ে চরম অস্বস্তিতে রয়েছে বিজেপি।

দিলীপকে ঘুরিয়ে কটাক্ষ সুকান্তর
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: একেক দিন একেক রকম মন্তব্য করে বিতর্ক তৈরি করছেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে নিয়ে চরম অস্বস্তিতে রয়েছে বিজেপি। বৃহস্পতিবার সাংবাদিকদের দিলীপ ঘোষ সংক্রান্ত সেই অস্বস্তিকর প্রশ্নের মুখে কৌশলে উত্তর দিলেন বিজেপির সদ্য-প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। ওইসঙ্গে তিনি দিলীপ ঘোষকেও বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছেন, বিজেপিতে ব্যক্তি মাহাত্ম্যের গুরুত্ব নেই। গুরু পূর্ণিমা উপলক্ষ্যে হালিশহরের নিগামানন্দ আশ্রমে এসেছিলেন সুকান্ত মজুমদার। সেখানে তিনি বলেন, ‘বিজেপি ব্যক্তিভিত্তিক নয়, নীতিভিত্তিক দল। দিলীপদা আমাদের দলের প্রাক্তন কেন্দ্রীয় সহসভাপতি। তাই ওঁর বিষয়ে যা বলার দলের উচ্চতর নেতৃত্বই বলবেন।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ