Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

তেলেঙ্গানায় পিঁপড়ে আতঙ্কে আত্মঘাতী

‘আমায় ক্ষমা করে দিও। পিঁপড়ের ভয়ে ক্রমে অসুস্থ হয়ে পড়েছিলাম। এই আতঙ্ক আর মানসিক চাপ সহ্য করে বাঁচা যায় না। মেয়ের খেয়াল রেখো।’

তেলেঙ্গানায় পিঁপড়ে আতঙ্কে আত্মঘাতী
  • ৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: ‘আমায় ক্ষমা করে দিও। পিঁপড়ের ভয়ে ক্রমে অসুস্থ হয়ে পড়েছিলাম। এই আতঙ্ক আর মানসিক চাপ সহ্য করে বাঁচা যায় না। মেয়ের খেয়াল রেখো।’ এমনই লেখা রয়েছে সুইসাইড নোটে। মাইর্মেকোফোবিয়া। পিঁপড়ে আতঙ্ক। এই ভয়েই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা গৃহবধূর। মৃতের নাম মণীষা। তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার ঘটনা। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গত ৪ নভেম্বর সকালে কাজে বেরিয়েছিলেন মণীষার স্বামী। ওই দিন মেয়েকে এক আত্মীয়ের বাড়িতে রেখে আসেন মণীষা। সন্ধ্যায় বাড়ি ফিরে মণীষার স্বামী দেখেন, ভিতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। তারপর প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, সিলিং ফ্যান থেকে শাড়ির ফাঁস লাগিয়ে ঝুলছে স্ত্রী। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। সেখানে এই চরম সিদ্ধান্তের নেপথ্যে পিঁপড়ের ভয়কে দায়ী করেছেন ওই মহিলা। মাইর্মেকোফোবিয়ায় আক্রান্ত মণীষা কাউন্সেলিংও করিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ