Bartaman Logo
১০ জুন, ২০২৬

‘সুদর্শন চক্র’: ৩ বাহিনীর সমন্বয়ে জোর জেনারেল চৌহানের

২০৩৫ সালের মধ্যে ভারত একেবারে নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম ‘সুদর্শন চক্র’ গড়ে তুলবে। লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে একথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

‘সুদর্শন চক্র’: ৩ বাহিনীর সমন্বয়ে জোর জেনারেল চৌহানের
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মহু (মধ্যপ্রদেশ): ২০৩৫ সালের মধ্যে ভারত একেবারে নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম ‘সুদর্শন চক্র’ গড়ে তুলবে। লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে একথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার এই মিশন ‘সুদর্শন চক্রে’ শান দিলেন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহানও। মঙ্গলবার এক সম্মেলনে তিনি বলেন, ‘সুদর্শন চক্র’কে দুর্ভেদ্য ঢাল হিসেবে গড়ে তুলতে হলে তিন বাহিনীর প্রাণপাত করা প্রচেষ্টা প্রয়োজন। বাহিনীগুলির মিসাইল ও নজরদারি সিস্টেম সহ বিভিন্ন পরিকাঠামো আরও শক্তিশালী করে তুলে তাদের মধ্যে সমন্বয় প্রয়োজন। জেনারেল চৌহানের পরামর্শ, ভারতের ‘সুদর্শন চক্র’কে সব আবহাওয়ায় ব্যবহারযোগ্য ইজরায়েলের ‘আয়রন ডোমে’র মতো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে গড়ে তোলা দরকার। জল, স্থল, মহাকাশেও নজরদারি ও প্রাথমিক নিরীক্ষণের প্রক্রিয়ায় সমন্বয় গড়ে তুলতে হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ