Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

সফল পরীক্ষা

গগনযানে সওয়ার হয়ে মহাকাশে পাড়ি দেবেন ভারতীয় নভশ্চররা। এই অভিযানের লক্ষ্যে আরও একধাপ এগল মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

সফল পরীক্ষা
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: গগনযানে সওয়ার হয়ে মহাকাশে পাড়ি দেবেন ভারতীয় নভশ্চররা। এই অভিযানের লক্ষ্যে আরও একধাপ এগল মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আগামী  গগনযান অভিযানের অন্যতম অঙ্গ সার্ভিস মডিউল প্রোপালশন সিস্টেম (এসএমপিএস)। এই ব্যবস্থা সক্রিয় করতে প্রোপালশন মডিউল ঠিকঠাক কাজ করছে কি না, তা যাচাই করা প্রয়োজন। বুধবার সেই গুরুত্বপূর্ণ পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে ইসরো। ওড়িশার মহেন্দ্রগিরিতে রয়েছে ইসরোর প্রোপালশন কমপ্লেক্স (আইপিআরসি)। সেখানেই দু’টি স্বল্প মেয়াদের হট টেস্ট করা হয়। ইসরো সূত্রে জানানো হয়েছে, ৩০ সেকেন্ড এবং ১০০ সেকেন্ডের দু’টি পরীক্ষা করা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ