তৃণমূল জনপ্রতিনিধিদের নির্দেশিকা পাঠানো হল। তাতে জানানো হয়েছে, জনস্বাস্থ্য বিভাগের পানীয় জলের কাজে এবার টাকা বরাদ্দ করতে হবে তৃণমূল জনপ্রতিনিধিদের। এটি করা হবে সাংসদ তহবিল এবং বিধায়ক তহবিল থেকে। সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা, বিধায়ক তহবিল থেকে ১০ লক্ষ এবং জেলা পরিষদকে তার বাজেটের ৫ শতাংশ টাকা প্রদান করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ ভার্চুয়াল বৈঠকে জানান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এটি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের সর্বস্তরের জনপ্রতিনিধিদের সহযোগিতায় উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা বলেই মনে করা হচ্ছে।



