Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

শুভাংশুদের মহাকাশযাত্রা পিছিয়ে ২২ জুন

ফের পিছল শুভাংশু শুক্লার যাত্রা। শুভাংশু ও তাঁর তিন সঙ্গীর যাত্রা আগামী ২২ জুন পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। বুধবার তাঁদের যাত্রা পিছনের কথা জানিয়ে দিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা অ্যাক্সিয়ম স্পেস।

শুভাংশুদের মহাকাশযাত্রা পিছিয়ে ২২ জুন
  • ১৯ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নয়াদিল্লি: ফের পিছল শুভাংশু শুক্লার যাত্রা। শুভাংশু ও তাঁর তিন সঙ্গীর যাত্রা আগামী ২২ জুন পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। বুধবার তাঁদের যাত্রা পিছনের কথা জানিয়ে দিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা অ্যাক্সিয়ম স্পেস। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রক্ষণাবেক্ষণ চলছে। মূলত রুশ সেকশনে মেরামতির কাজ চলছে। সেই কারণে যাত্রা পিছিয়ে গিয়েছে বলে জানিয়েছে নাসা। অ্যাক্সিয়ম জানিয়েছে, রকেট উৎক্ষেপণের জন্য সমস্তরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত রবিবার পর্যন্ত তাঁদের যাত্রা স্থগিত রাখা রয়েছে। শুভাংশুদের প্রথমে মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল গত ২৯ মে। পরে পিছিয়ে ৮ জুন করা হয়। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সেদিনও তাঁদের যাত্রা শুরু হয়নি। পরে ১০, ১১ এবং ১৯ জুন তাঁদের মহাকাশে পা঩ড়ি দেওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল হয়ে যায়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ