Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাব-ইনসপেক্টরের পরীক্ষায় কারচুপি, মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার আসল পরীক্ষার্থী

কলকাতা পুলিশের সাব-ইনসপেক্টর পদের পরীক্ষায় নিজে না বসে বন্ধুকে পাঠিয়েছিল অভিযুক্ত। স্ক্যানিংয়ের সময় ধরা পড়ে পরীক্ষা দিতে বসা লকাই ঘোষ।

সাব-ইনসপেক্টরের পরীক্ষায় কারচুপি, মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার আসল পরীক্ষার্থী
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিশের সাব-ইনসপেক্টর পদের পরীক্ষায় নিজে না বসে বন্ধুকে পাঠিয়েছিল অভিযুক্ত। স্ক্যানিংয়ের সময় ধরা পড়ে পরীক্ষা দিতে বসা লকাই ঘোষ। এবার আসল পরীক্ষার্থী আব্দুল খালেককে মুর্শিদাবাদের সুতি থেকে গ্রেপ্তার করল নিউ আলিপুর থানা। শুক্রবার দুপুরে তাকে পাকড়াও করার পর রাতে কলকাতায় নিয়ে আসা হয়েছে বলে খবর। কয়েকদিন আগে আলিপুরে পুলিশের সাব-ইনসপেক্টর পদের জন্য পরীক্ষা দিতে এসে ধরা পড়ে লকাই। স্ক্যানিংয়ের সময় অ্যাডমিটে থাকা ছবির সঙ্গে তার মুখের মিল ছিল না। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সে বন্ধু আব্দুল খালেকের হয়ে পরীক্ষা দিতে এসেছিল। এরপর আব্দুলের খোঁজে সুতিতে হানা দেয় পুলিশ। এদিন তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুলকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন, সে ও লকাই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে। তারা একই গ্রামের বাসিন্দা। সে নিজে পিএসসি ক্লার্কশিপের প্রিলি পরীক্ষায় পাশ করেছে। এমনকি, সাব-ইনসপেক্টর পদের জন্য প্রিলিতে সে পরীক্ষা দিয়ে পাশও করেছে। মাঠে দৌড় সহ অন্য পরীক্ষাতেও যোগ্যতামাণ পেরিয়েছে। কিন্তু মেনস পরীক্ষায় প্রশ্ন কড়া হবে বলে আশঙ্কা করছিল। যে কারণে সে নিজে না বসে তার হয়ে বন্ধু লকাইকে পরীক্ষা দিতে পাঠিয়েছিল। আব্দুলের ধারণা ছিল, ডব্লুবিসিএস পরীক্ষার মান অনেক উন্নত হওয়ায় লকাই সহজেই সাব-ইনসপেক্টরের মেনস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে। তাই তাকে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়েছিল। তবে এই দু’জন যে আরও অনেকের হয়ে ভিন রাজ্যে পরীক্ষায় বসেছে, তার প্রমাণ হাতে পেয়েছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ