Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

শিক্ষক নিয়োগ চেয়ে ৬৫ কিমি হাঁটল ছাত্রীরা

স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক। প্রতিবাদে ৬৫ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা করল ৯০ ছাত্রী। অরুণাচল প্রদেশের পাক্কে কেসাং জেলার ঘটনা।

শিক্ষক নিয়োগ চেয়ে ৬৫ কিমি হাঁটল ছাত্রীরা
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইটানগর: স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক। প্রতিবাদে ৬৫ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা করল ৯০ ছাত্রী। অরুণাচল প্রদেশের পাক্কে কেসাং জেলার ঘটনা। জানা যাচ্ছে, ইয়াংনো গ্রামের কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে বারবার  ভুগোল ও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগের দাবি জানানো হলেও সেকথা কানে তোলেনি শিক্ষাদপ্তর। রবিবার স্কুল থেকে শুরু হয় মিছিল। সোমবার সকালে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নেতৃত্বে এই মিছিল এসে পৌঁছায় লেম্মির জেলা সদর দপ্তরে। সূত্রের খবর, পড়ুয়াদের বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন আধিকারিকরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ