Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পড়া না পারায় শিক্ষকের মারে কান ফাটল ছাত্রের, গ্রেফতার

পড়া না পারায় শিক্ষকের মারে কানের পর্দায় আঘাত লাগল এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে হাওড়ার পাঁচলা থানা এলাকায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে।

পড়া না পারায় শিক্ষকের মারে কান ফাটল ছাত্রের, গ্রেফতার
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পড়া না পারায় শিক্ষকের মারে কানের পর্দায় আঘাত লাগল এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে হাওড়ার পাঁচলা থানা এলাকায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। আহত ওই ছাত্রের কান দিয়ে ঝরঝর করে রক্ত বেরতে শুরু করে। এতে রীতিমত আতঙ্কিত হয়ে পড়ে ওই পড়ুয়া। পরে ওই ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে শিক্ষক সুশান্ত সামন্তকে গ্রেফতার করেছ পাঁচলা থানা।

Advertisement

হাওড়া জেলা পুলিশ সূত্রে খবর, ওই ছাত্র ক্লাস সেভেনে পড়ে। ১৮ সেপ্টেম্বর স্কুলে গিয়েছিল। জীবন বিজ্ঞানের ক্লাস নিতে আসেন ওই শিক্ষক। তিনি বেশ কিছু প্রশ্ন করেন ছাত্রটিকে। অভিযোগ, সে পড়া বলতে পারেনি। এমনকী হোম টাস্কও করে আনেনি। এই নিয়ে জীবন বিজ্ঞানের শিক্ষক তাকে প্রথমে বকাবকি করেন। এরপর একনাগাড়ে তার দুই কানে জোরে জোরে থাপ্পড় মারতে থাকেন বলে অভিযোগ। এতে কানের পর্দায় আঘাত লাগে ওই পড়ুয়ার। তার দাবি, সে কিছু শুনতে পায়নি চারদিন। পাশাপাশি তার কানের ভিতর থেকে রক্ত বেরতে শুরু করে। বাড়ি ফিরে গিয়ে ওই ছাত্র ঘটনার কথা পরিবারের লোকেদের জানায়। তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসার জন্য দিন দুই তাকে ভর্তি থাকতে হয়। রীতিমতো ট্রমায় চলে যায় সে। সুস্থ হয়ে ফিরলে পরিবারের তরফে ২১ তারিখ অভিযোগ করা হয় পাঁচলা থানায়।
এরপর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে শুক্রবার হাওড়া আদালতে তোলা হয়। সরকারি কৌঁসুলি তারাগতি ঘটক আদালতে বলেন, অভিযুক্ত শিক্ষক দীর্ঘ সময় ধরে ওই ছাত্রকে মারধর করেন। পড়ুয়া সহ তার সহপাঠীদের বয়ান রেকর্ড করা হয়েছে। সওয়াল শেষে ওই শিক্ষককে পুলিশ হেফাজতে পাঠায় আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ