Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

পড়ুয়া ও পর্যটকদের মার্কিন ভিসায় গুনতে হবে অতিরিক্ত ২৫০ ডলার

মার্কিন ভিসা নীতিতে বদল। এবার থেকে স্টুডেন্ট, ভিজিটর, ব্যবসা, চাকরি বা এক্সচেঞ্জ ভিসা আবেদনকারীদের ইন্টিগ্রিটি ফি বাবদ জমা দিতে হবে বাড়তি ২৫০ ডলার।

পড়ুয়া ও পর্যটকদের মার্কিন ভিসায় গুনতে হবে অতিরিক্ত ২৫০ ডলার
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: মার্কিন ভিসা নীতিতে বদল। এবার থেকে স্টুডেন্ট, ভিজিটর, ব্যবসা, চাকরি বা এক্সচেঞ্জ ভিসা আবেদনকারীদের ইন্টিগ্রিটি ফি বাবদ জমা দিতে হবে বাড়তি ২৫০ ডলার। সৌজন্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’। গত ৪ জুলাই এই বিলটি আইনে পরিণত হয়েছে। জানা গিয়েছে, নয়া এই আইন অনুযায়ী ২০২৬ সাল থেকে সিকিওরিটি ডিপোজিট হিসেবে ২৫০ মার্কিন ডলার জমা দিতে হবে। আবেদনকারী যদি যাবতীয় নিয়ম মেনে চলেন, সেক্ষেত্রে এই টাকা ফেরত দেওয়া হবে। সূত্রের খবর, ভিসা নিয়ে মার্কিন মুলুকে যাওয়ার পর তাঁরা যাতে অভিবাসন সংক্রান্ত যাবতীয় নিয়ম মেনে চলেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। মূল্যবৃদ্ধি হলে জমা রাখা অর্থের পরিমাণ বাড়বে বলেও জানানো হয়েছে। আরও জানা গিয়েছে, ২০২৬ সাল থেকে স্টুডেন্ট (এফ/এম), চাকরি (এইচ-১বি), পর্যটক/ব্যবসা (বি-১/বি-২) এবং এক্সচেঞ্জ (জে) ক্যাটিগরিতে যাঁরা ভিসার আবেদন করবেন, তাঁদেরই বাধ্যতামূলকভাবে এই টাকা দিতে হবে। ভিসার আবেদনের জন্য বরাদ্দ অর্থ জমার পর ভিসা ইনস্যুরেন্সের সময় অতিরিক্ত এই টাকা জমা দিতে হবে। তবে কূটনৈতিক ভিসার (এ, জি) ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী হবে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ