Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ওড়িশার স্কুলে দু’বছর ধরে লাগাতার গণধর্ষণ ছাত্রীকে, ধৃত শিক্ষক-শিক্ষিকা সহ ৫

স্কুলেই দিনের পর দিন গণধর্ষণের শিকার কিশোরী ছাত্রী! ওড়িশার কেন্দ্রাপাড়ার বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।

ওড়িশার স্কুলে দু’বছর ধরে লাগাতার গণধর্ষণ ছাত্রীকে, ধৃত শিক্ষক-শিক্ষিকা সহ ৫
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কেন্দ্রাপাড়া:  স্কুলেই দিনের পর দিন গণধর্ষণের শিকার কিশোরী ছাত্রী! ওড়িশার কেন্দ্রাপাড়ার বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। শনিবার এক শিক্ষিকা সহ মোট পাঁচ জনকে গ্রেপ্তার করেছে রাজকণিকা থানার পুলিশ। অভিযোগ, ২ বছর ধরে লাগাতার স্কুলেরই তিন শিক্ষক ও এক শিক্ষাকর্মীর লালসার শিকার হয়েছে সপ্তম শ্রেণির ওই পড়ুয়া। যৌন নির্যাতনে অভিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের মদত দিতেন ধৃত শিক্ষিকা।  

Advertisement

গত ১৪ জানুয়ারি স্কুলে যেতে অস্বীকার করে ওই নাবালিকা। কারণ জানতে চাইলে যৌন নিগ্রহের বিষয়টি সে মাকে জানায়। নির্যাতিতার মায়েরর দাবি, তাঁরা বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানালেও তারা কর্ণপাত করেনি। প্রায় ১ মাস পর গত বৃহস্পতিবার জেলা শিশু কল্যাণ কমিটির কাছে অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। কমিটির চেয়ারপার্সন স্বাগতিকা পাত্র জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরের দিনই স্কুলে গিয়ে বিষয়টির তদন্ত করা হয়। প্রায় ৪৮ ঘণ্টা ধরে তদন্তের পর অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শিক্ষকরা হলেন চন্দন কুমার পুরস্থি (৩৭), বিশ্ব রঞ্জন সাহু (৩১), রশ্মিকান্ত বিশাল (৪৭), মিনতি বাই (৩৪)। গ্রেপ্তার করা হয়েছে শিক্ষাকর্মী রশ্মি রঞ্জন রানাকেও (৩২)। ধৃতদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা করা হয়েছে। আইজি (সেন্ট্রাল রেঞ্জ) সত্যজিৎ নায়েক জানিয়েছেন, ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে ঘটনার তদন্ত চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ