গাজিয়াবাদ: ঘরে ঢুকে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল চার নাবালকের বিরুদ্ধে। গাজিয়াবাদের এক আবাসনে এই ঘটনা ঘটেছে। অভিযুক্তদের মধ্যে তিনজন নির্যাতিতার স্কুলের পড়ুয়া। তারা ওই আবাসনের আবাসিক। বুধবার পুলিস জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। নির্যাতিতার মা পুলিসকে জানিয়েছেন, রবিবার সকালে তিনি বাজারে গিয়েছিলেন। ঘরে মেয়ে ছাড়া আর কেউ ছিল না। সেই সময় চারজন ঘরে ঢুকে নাবালিকার উপর অত্যাচার চালায়। নির্যাতিতার মায়ের দাবি, তিনি ফিরে এসে চারজনের সঙ্গে মেয়েকে দেখতে পান। তিনি সেই ঘর থেকে মেয়েকে বের করে চার কিশোরকে তালাবন্ধ করে দেন। তবে পুলিস আসার আগে আবাসনের কয়েকজন ওই নাবালকদের বের করে দেন।



