Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রীয় বঞ্চনাতেই আটকে রেশন ডিলারদের ভাতা বৃদ্ধি

কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য খাদ্যদপ্তরের এখনও প্রায় ১২০০ কোটি টাকা পাওনা আটকে রয়েছে। ওই টাকা পাওয়া গেলে তবেই রেশন ডিলারদের নির্দিষ্ট ভাতার পরিমাণ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করবে রাজ্য।

কেন্দ্রীয় বঞ্চনাতেই আটকে  রেশন ডিলারদের ভাতা বৃদ্ধি
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য খাদ্যদপ্তরের এখনও প্রায় ১২০০ কোটি টাকা পাওনা আটকে রয়েছে। ওই টাকা পাওয়া গেলে তবেই রেশন ডিলারদের নির্দিষ্ট ভাতার পরিমাণ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করবে রাজ্য। বৃহস্পতিবার খাদ্যশ্রী ভবনে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সঙ্গে রেশন ডিলারদের সংগঠনের একগুচ্ছ দাবি নিয়ে আলোচনা হয়। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার না দেওয়ার কারণেই রেশন ডিলাদের নির্দিষ্ট ভাতা বৃদ্ধি করা যাচ্ছে না। জানিয়েছেন মন্ত্রী। মাসে ১০ হাজার টাকা করে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখন দেওয়া হয় ৫ হাজার টাকা।  খাদ্যশস্য বণ্টনের উপর কমিশনের অতিরিক্ত এই ভাতা দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষে একা রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি করা সম্ভব নয় বলেও জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার কমিশন বৃদ্ধি করলে সেই অনুযায়ী অর্ধেক কমিশন রাজ্য দেবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ