জলপাইগুড়ি শহরে ঢুকে পড়ল দলছুট হাতি। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন এক নম্বর সুভাষনগর কলোনি এলাকায় তাণ্ডব চালিয়ে হাতিটি দু'টি ঘর ভেঙে দিয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় জখম হয়েছেন প্রমীলা ওরাওঁ নামে ১৯ বছরের এক গৃহবধূ। বর্তমানে তাঁকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীদের দাবি, সুভাষনগর কলোনিতে তাণ্ডব চালিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক পার করে হাতিটি জলপাইগুড়ি শহরে ঢুকেছিল।



