নয়াদিল্লি: ভারত-পাক উত্তেজনার আবহে ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছিল চীন। পাক বায়ুসেনাকে মজবুত করতে বিপুল সংখ্যায় পঞ্চম প্রজন্মের লড়াকু জেট সহবরাহ করবে বেজিং। সদ্য এই ঘোষণা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছিল সাউথ ব্লকে। এমন আবহে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করতে প্রস্তুত ভারতও। নিজস্ব ‘স্টেলথ’ যুদ্ধবিমান তৈরি করবে নয়াদিল্লি। এই প্রকল্পে অনুমোদনও দেওয়া হয়েছে। কী এই স্টেলথ যুদ্ধবিমান? এটি এমন একধরনের সামরিক বিমান যা শত্রুপক্ষের রেডারে ধরা পড়ে না। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আনুষ্ঠানিকভাবে এই বিমান তৈরির অনুমোদন দিয়েছেন। ছবি: পিটিআই



