Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্ঘটনায় মৃত্যুতে ১৫ লক্ষ টাকার ইনস্যুরেন্স পলিসি রাজ্য পুলিসে

রাজ্য পুলিসের আধিকারিক-কর্মীদের দুর্ঘটনায় মৃত্যু হলে তাঁদের পরিবার এবার থেকে ইনস্যুরেন্স পলিসির দরুণ ১৫ লক্ষ টাকা পাবে।

দুর্ঘটনায় মৃত্যুতে ১৫ লক্ষ টাকার ইনস্যুরেন্স পলিসি রাজ্য পুলিসে
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পুলিসের আধিকারিক-কর্মীদের দুর্ঘটনায় মৃত্যু হলে তাঁদের পরিবার এবার থেকে ইনস্যুরেন্স পলিসির দরুণ ১৫ লক্ষ টাকা পাবে। আগে যা ছিল ১২ লক্ষ টাকা। মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল পুলিস গ্রুপ পার্সোনাল অক্সিডেন্ট ইনস্যুরেন্স পলিসির পুনর্নবীকরণ নিয়ে একটি বার্তা পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ পুলিসের সর্বস্তরে। যার সুবিধা পাবেন পশ্চিমবঙ্গ পুলিসের সমস্ত র‍্যাঙ্কের অফিসার, মিনিস্টেরিয়াল স্টাফ, স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির স্টাফ, পুলিস হাসপাতালের স্টাফ এবং পশ্চিমবঙ্গ পুলিসের অবসরপ্রাপ্তরা।

Advertisement

দুর্ঘটনায় দুটি পা বা দুটি চোখ ক্ষতিগ্রস্থ হলেও বিমা বাবদ তিনি এবার থেকে ১৫ লক্ষ টাকা পাবেন। একটি পা বা চোখ ক্ষতিগ্রস্ত হলে পাবেন সাত লক্ষ ৫০ হাজার টাকা পাবেন। দুর্ঘটনায় কারণে চিরদিনের জন্য অক্ষম হলেও মিলবে ১৫ লক্ষ টাকা। এই ইনস্যুরেন্স পলিসির জন্য এককালীন মাত্র ২৪৮ টাকার প্রিমিয়াম জমা দিতে হবে। মঙ্গলবারের চিঠিতে, এই ইনস্যুরেন্স পলিসি সংক্রান্ত সমস্ত নিয়ম কানুন তুলে ধরা হয়েছে রাজ্য পুলিসের তরফে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, এই ইনস্যুরেন্সের জন্য তাঁদের সেপ্টেম্বরের মাইনে থেকে ২৪৮ টাকা কেটে নেওয়া হবে। 
এই ইনস্যুরেন্সের দরুণ আর্থিক সহায়তা ছাড়াও পুলিস পরিবার পাবে একাধিক সুবিধা। যেমন, এই ইন্সুরেন্স পলিসি থাকা অফিসারের উপর নির্ভরশীলদের বয়স যদি ২৩ বছর না হয়, এমন দুজনের পড়াশোনার জন্য দেওয়া হবে এককালীন এডুকেশন ফান্ড। আধিকারিক দুর্ঘটনায় পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার অ্যাম্বুলেন্স ভাড়া থেকে শুরু করে চিকিৎসা খরচও বহন করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ