Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিনামূল্যে বীজ দেবে রাজ্য সরকার, দুর্যোগে ৬ জেলার ২০ হাজার কৃষকের সবজি চাষে ক্ষতি

বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে সবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন রাজ্যের ছয় জেলার প্রায় ২০ হাজার কৃষক। তাঁদের সাহায্য করতে বিনামূল্যে শীতকালীন ও প্রাক খরিফ মরশুমের সবজির বীজ দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।

বিনামূল্যে বীজ দেবে রাজ্য সরকার, দুর্যোগে ৬ জেলার ২০ হাজার কৃষকের সবজি চাষে ক্ষতি
  • ১০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে সবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন রাজ্যের ছয় জেলার প্রায় ২০ হাজার কৃষক। তাঁদের সাহায্য করতে বিনামূল্যে শীতকালীন ও প্রাক খরিফ মরশুমের সবজির বীজ দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। উদ্যানপালন দপ্তর এনিয়ে আলোচনা করেছে। শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। সূত্রের খবর, যে ছ’টি জেলায় কৃষকদের সাহায্য করা হবে, সেগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর।

Advertisement

নিম্নচাপ থেকে প্রবল বর্ষণে পাহাড়ি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সম্প্রতি। দার্জিলিং এবং জলপাইগুড়ির একাংশ কার্যত ধুয়ে গিয়েছে। এসব এলাকার কৃষকরা জানান, মাঠে যা সবজি ছিল, সবটাই নষ্ট হয়ে গিয়েছে। অনেক টাকার লোকসান। এই অবস্থায় নতুন করে চাষ ছাড়া উপায় নেই। সেকথা মাথা রেখেই দপ্তর বিনামূল্যে বীজ দেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়েছে বলে খবর। 
অন্যদিকে, মালদহে ভাঙনে অনেক জমি তলিয়ে গিয়েছে। এতেও অনেক কৃষকের লোকসান হয়েছে। হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে অনেক জায়গায় ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি দেখা দেয়। তাই সেসব এলাকায়ও যাঁদের ফসল নষ্ট হয়েছে, তাঁদের বিনামূল্যে বীজ দিয়ে সাহায্য করতে চাইছে দপ্তর।  সূত্রের খবর, ছ’টি জেলার ২০০০ হেক্টরের বেশি চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে হাওড়ায় সব থেকে খারাপ পরিস্থিতি। এই জেলাতেই ১৩ হাজারের বেশি কৃষক ক্ষতির মুখে পড়েছেন। হিসেব বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজ দিতে দপ্তরের খরচ হতে পারে প্রায় চার কোটি টাকা। ইতিমধ্যে মুর্শিদাবাদে ২০০ হেক্টর জমিতে বিকল্প চাষের জন্য  তরমুজের বীজ বণ্টন হয়ে গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ