Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিবেশবান্ধব বাড়ি নির্মাণে উৎসাহ দিচ্ছে রাজ্য সরকার

পরিবেশবান্ধব বাড়ি তৈরিতে উৎসাহ দিতে রাজ্য সরকার বেশকিছু সুবিধা দিচ্ছে। সেই তালিকায় আছে অতিরিক্ত ফ্লোর এরিয়া বাড়ানোর সুযোগ।

পরিবেশবান্ধব বাড়ি নির্মাণে  উৎসাহ দিচ্ছে রাজ্য সরকার
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিবেশবান্ধব বাড়ি তৈরিতে উৎসাহ দিতে রাজ্য সরকার বেশকিছু সুবিধা দিচ্ছে। সেই তালিকায় আছে অতিরিক্ত ফ্লোর এরিয়া বাড়ানোর সুযোগ। শুক্রবার সিআইআই ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে এই দাবি করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, ‘আইজিবিসি’ এবং ‘গৃহ’-এর মতো প্রতিষ্ঠান যে বাড়িগুলিকে পরিবেশবান্ধব বাড়ি হিসেবে স্বীকৃতি দেবে, তারা এই সুবিধা পাবে। এক্ষেত্রে বাড়িগুলি যেমন পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়কারী উপাদান দিয়ে নির্মিত হতে হবে, তেমনই তাতে বিদ্যুৎ খরচ কমানো, পুনর্নবীকরণযোগ্য বিদ্যুতের ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনার মতো বিষয়গুলিতে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। তাঁর কথায়, সরকার সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকারি ভবন এবং বাণিজ্যিক বাড়িগুলির ছাদে সৌর প্যালেন বসানোয় জোর দিচ্ছে। পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত নতুন নীতি আনা হয়েছে। কিন্তু সরকারের পক্ষে সবটুকু করা সম্ভব নয়। এই বিষয়ে বেসরকারি উদ্যোগকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আইজবিসি কলকাতার চেয়ারম্যান সুশীল মোহতা বলেন, রাজ্যে দ্রুত নগরায়ণ হচ্ছে। সেক্ষেত্রে পরিবেশবান্ধব বাড়ি তৈরিই আগামী দিনে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ