Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বকেয়া ডিএ সংক্রান্ত তথ্য দ্রুত জমার নির্দেশ রাজ্য অর্থদপ্তরের

রাজ্য সরকারের সহায়তাপ্রাপ্ত সংস্থা বা গ্রান্ট-ইন-এইড সংস্থার কর্মী এবং পেনশনারদের বকেয়া মহার্ঘ ভাতা দ্রুত মিটিয়ে দিতে চায় রাজ্য সরকার।

বকেয়া ডিএ সংক্রান্ত তথ্য দ্রুত  জমার নির্দেশ রাজ্য অর্থদপ্তরের
  • ২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের সহায়তাপ্রাপ্ত সংস্থা বা গ্রান্ট-ইন-এইড সংস্থার কর্মী এবং পেনশনারদের বকেয়া মহার্ঘ ভাতা দ্রুত মিটিয়ে দিতে চায় রাজ্য সরকার। সূত্রের খবর, বুধবার সাত দপ্তরের পদস্থ কর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি অর্থদপ্তর পরিষ্কার করে দিয়েছে। ইতিমধ্যে, সরকারি কর্মচারী এবং পেনশনারদের ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯-এর ডিসেম্বর পর্যন্ত প্রাপ্য রাজ্য মিটিয়ে দিয়েছে। তবে গ্রান্ট-ইন-এইড সংস্থাগুলির কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত তথ্য একত্র করে সংশ্লিষ্ট পোর্টালে তোলার নির্দেশ দেওয়া হয়েছিল। এদিন পর্যালোচনা বৈঠক করেন অর্থসচিব প্রভাত কুমার মিশ্র। ছিলেন উচ্চশিক্ষা, স্কুলশিক্ষা, পুর ও নগরোন্নয়ন, সংখ্যালঘু, গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা, পরিবহণ এবং পঞ্চায়েত দপ্তরের সচিব ও অন্য অফিসাররা। সংশ্লিষ্ট দপ্তরগুলির অধীন গ্রান্ট-ইন-এইড সংস্থার কর্মীদের এই তথ্য তাড়াতাড়ি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, এসবের ভিত্তিতেই নির্দিষ্ট সময়কালের বকেয়া ডিএ ছেড়ে দেওয়া হবে। 

Advertisement

 

সম্পর্কিত সংবাদ