Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিরতির পর ফের শুরু

পৌরাণিক বা সাহিত্যনির্ভর গল্পে দর্শককে আকৃষ্ট করাই আকাশ আট চ্যানেলের ধারাবাহিকগুলির প্রধান লক্ষ্য। ‘খনার কাহিনি’ও ব্যতিক্রম নয়।

বিরতির পর ফের শুরু
  • ১০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পৌরাণিক বা সাহিত্যনির্ভর গল্পে দর্শককে আকৃষ্ট করাই আকাশ আট চ্যানেলের ধারাবাহিকগুলির প্রধান লক্ষ্য। ‘খনার কাহিনি’ও ব্যতিক্রম নয়। এই সিরিয়ালে মিহিরের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সোহম বসু রায়চৌধুরী। বেশ কয়েক বছরের বিরতি কাটিয়ে টেলিভিশনে ফিরলেন তিনি। এর আগে ‘অপরাজিত’, ‘রাখি বন্ধন’-এর মতো জনপ্রিয় সিরিয়াল রয়েছে সোহমের ঝুলিতে। শিশুশিল্পী হিসেবে যিশু সেনগুপ্ত ও দিতিপ্রিয়া রায়ের সঙ্গে ‘অপরাজিত’ ধারাবাহিক দিয়ে সোহমের ছোটপর্দার জার্নি শুরু। এরপর একের পর এক কাজ। তবে আচমকাই বিরতি। ২০১৯ সালে ‘কলের বউ’ ধারাবাহিকের পর বিরতি নিয়েছিলেন সোহম। তার কারণ? অভিনেতা বলেন, ‘সচেতনভাবেই একটা বিরতি নিতে চেয়েছিলাম। পড়াশোনায় ফোকাস করতে চেয়েছিলাম। আমার মনে হয়েছিল, অভিনয়ের পাশাপাশি কেরিয়ারটাও জরুরি।’ খুব ছোট থেকেই যেহেতু ধারাবাহিকে হাতেখড়ি তাই অভিনয়ের পাশাপাশিই চলেছে পড়াশোনা। অনেক সময় বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখিও হয়েছেন। সোহমের সংযোজন, ‘ছোটবেলায় যখন অভিনয় করতে এসেছিলাম তখন অভিনয়, পড়াশোনা সবটা একসঙ্গে চালিয়ে যাওয়া সত্যিই চ্যালেঞ্জিং ছিল। কিন্তু, প্রযোজনা সংস্থা সবসময় পাশে থেকেছে।’ ‘খনার কাহিনি’ ধারাবাহিকে মিহিরের চরিত্রে অভিনয় করে উচ্ছ্বসিত সোহম। এত বছর পর পর্দায় ফিরে চেনা জায়গাকে কতটা অচেনা লাগছে তাঁর? সোহম বলেন, ‘অচেনা লাগেনি। তবে অনেক কিছু বদলে গিয়েছে। মিহিরের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পাচ্ছি। প্রথমবার এ ধরনের পৌরাণিক চরিত্রে অভিনয় করছি। বাচনভঙ্গি, কথার ধরন রপ্ত করতে হয়েছে। আশা করছি আরও ভালো কাজ করতে পারব।’

Advertisement

পূর্বাশা দাস

Advertisement
সম্পর্কিত সংবাদ