Bartaman Logo
২১ জুলাই, ২০২৬

জোড়া আসনে লড়াই বিজয়ের, ১৬৪ আসনে প্রার্থী ঘোষণা স্ট্যালিনের দলের

তামিলনাড়ুতে ভোটের উত্তাপ বহুগুণ বাড়িয়ে দিলেন টিভিকে প্রতিষ্ঠাতা থালাপতি বিজয়। রুপোলি পর্দা থেকে রাজনীতির আঙিনায় পা রেখেছেন।

জোড়া আসনে লড়াই বিজয়ের, ১৬৪ আসনে প্রার্থী ঘোষণা স্ট্যালিনের দলের
  • ৩০ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

চেন্নাই: তামিলনাড়ুতে ভোটের উত্তাপ বহুগুণ বাড়িয়ে দিলেন টিভিকে প্রতিষ্ঠাতা থালাপতি বিজয়। রুপোলি পর্দা থেকে রাজনীতির আঙিনায় পা রেখেছেন। রবিবার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল তাঁর দল টিভিকে।  বিজয় পেরাম্বুর এবং চেন্নাইয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত তিরুচি (পূর্ব)-জোড়া আসনে লড়াই করবেন বিজয়। ক্ষমতাসীন ডিএমকের শক্তঘাঁটি হিসাবে পরিচিত পেরাম্বুরকে বেছে নেওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, তিরুচি (পূর্ব) বিজয়ের পক্ষে নিরাপদ বলেই মনে করছে রাজনৈতিক মহল। টিভিকে নেতার বার্তা, ‘এবারের লড়াই মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং বিজয়ের মধ্যে। এবার কোনো চতুর্মুখী লড়াই নেই। লড়াইটা কেবল ডিএমকে এবং টিভিকের মধ্যে।’ শনিবারই প্রার্থী তালিকা প্রকাশ করেছে ডিএমকে। ১৬৪ প্রার্থীর মধ্যে চমক বলতে ৬০টিই নতুন মুখ। ১৮ জন মহিলা এবং ৫ জন মুসলিম প্রার্থী রয়েছেন এই তালিকায়। কংগ্রেসকে ২৮টি এবং বাকি আসনগুলি সহযোগী দলগুলির জন্য ফাঁকা রাখা হয়েছে। অধিকাংশ মন্ত্রী । মুখ্যমন্ত্রী স্ট্যালিন তাঁর কেন্দ্র কোলাতুর এবং উপ মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন লড়বেন চিপায়ুক-ভাল্লিকেনি কেন্দ্র থেকেই। দুর্নীতির মামলায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজির কেন্দ্র বদল করা হয়েছে। এছাড়া তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইডিএমকে নেতা ও পনিরসেলভাম সম্প্রতি স্ট্যালিনের দলে যোগ দিয়েছিলেন। তাঁকেও টিকিট দিয়েছে ডিএমকে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ