Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসএসসির নিয়োগ পরীক্ষা: বাতিল ১০০ ‘অযোগ্য’ শিক্ষকের আবেদন

স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষার আবেদন পর্বেই বাতিল হয়েছেন অন্তত ১০০ অযোগ্য শিক্ষক। স্কুলশিক্ষা দপ্তর এবং এসএসসি সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

এসএসসির নিয়োগ পরীক্ষা: বাতিল ১০০ ‘অযোগ্য’ শিক্ষকের আবেদন
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষার আবেদন পর্বেই বাতিল হয়েছেন অন্তত ১০০ অযোগ্য শিক্ষক। স্কুলশিক্ষা দপ্তর এবং এসএসসি সূত্রে এমনটাই জানা যাচ্ছে। আবেদনে উল্লিখিত রোল নম্বর থেকে তাঁদের চিহ্নিত করা হয়। অনেকে আবার রোল নম্বর উল্লেখ করেননি। তাঁদের আবেদনও বাতিল হয়েছে বলে খবর। তবে এত ‘অযোগ্য’র মধ্যে মাত্র ১০০ জনের আবেদন বাতিল কেন? নাম প্রকাশে অনিচ্ছুক আধিকারিকদের দাবি, সম্ভবত বাতিলের সম্ভাবনা আঁচ করে তাঁরা আবেদনই করেননি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ