Bartaman Logo
৭ জুন, ২০২৬

এসএসসি নিয়োগ: আদালত অবমাননার মামলা গৃহীত

সোমবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত  আদালত অবমাননার মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এই মামলায় সিবিআইকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে। চার সপ্তাহ পর ফের শুনানি হবে।

এসএসসি নিয়োগ: আদালত অবমাননার মামলা গৃহীত
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সোমবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত  আদালত অবমাননার মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এই মামলায় সিবিআইকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে। চার সপ্তাহ পর ফের শুনানি হবে। স্কুল সার্ভিস কমিশনের মামলায় অযোগ্য তথা দাগীদের চাকরি চলে যাওয়াই নয়। তাদের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশের অবমাননা করেছে বলেই অভিযোগ। মামলা করেন লক্ষ্মী টুঙ্গা। এদিন সেই মামলার শুনানিতে আবেদন গ্রাহ্য হয়েছে।  এদিকে, পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় সিবিআইকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার ছিল এই মামলায় মূল অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন। শুনানির পর্যবেক্ষণে বিচারপতিরা বলেন, আপনার মক্কেলই তো মূল অপরাধী। স্কুলে চাকরিতে দুর্নীতির সঙ্গে যুক্ত। তাঁর আইনজীবী বলেন, এটা স্কুল নয়। পুরসভার মামলা। ইডির মামলায় আমার মক্কেল জামিন পেয়েছেন। কিন্তু সিবিআইয়ের মামলায় দু’বছরেরও বেশি সময় জেলে। যা শুনে আদালত সিবিআইয়ের কাছে জানতে চান, দ্রুত তদন্ত শেষ করুন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ